তোমার কালো ফ্রেমের মাঝবয়েসী চালশের চশমাটা , এখন দিনযাপনের ছবি আঁকে - শুধুই আমার চোখের ঘরে । তোমার আম কাঠের হাতল জোড়া সেই আরাম-চেয়ারটা , ওখানটায় এখন শুধু আমিই বসি - ঠিক তোমারই মতো করে । আমার জন্যে রেখে গেলে তুমি , এক পুরুষের উত্তরাধিকারে - চিলেকোঠার নীল জানালায় , বাসন্তীরাতের ফানুশপাখি । শুনছো বাবাই ? তোমার রক্তে বুনা গল্প আমি - শেষ অক্ষরে এক মুঠো ছাই, সেই তোমারই জন্যে সাজিয়ে দিলাম , চন্দনকাঠের চিতার পালকি ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম্যারিনা নাসরিন সীমা
শুনছো বাবাই ? তোমার রক্তে বুনা গল্প আমি - শেষ অক্ষরে এক মুঠো ছাই, - বাহ ! আমি মুগ্ধ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।