বাশবনে কাশবনে বহুমনে এক সনে দলবেধে আড্ডা থাক ঝড় ঝাপটা দৌড়ঝাপে মনটা , অনন্ত দুরন্ত নেই কোনো ক্ষেন্ত কখনো শান্ত ; অশান্ত ক্লান্ত ফেলে আসা দলটা !
ছোট মন ছোট গেন ছোট্ট বেলার প্রেম চুলগুলো ঘনকালো মন ভালো শুধু আলো পল্লী গায়ের মেম , দূর থেকে মনপেতে শিশিরের জল থেকে তুলে নিতে মুঠো ভরে উপহার দিতে তারে শুদ্ধ বিশুদ্ধ মিঠা অক্সিজেন !
হারাতে খোলা মাঠে সবুজের আকেবাকে খোলা মন ভোলা মন ইচ্ছের নৌ ঘাটে ! লাল ঘুড়ি নীল ঘুড়ি কাটাকাটি আকাশেতে খালে বিলে জলে তলে ডুব ডুব তুলে নিতে !
Rajib Ferdous
বানানভুলের জন্য কিছু কিছু জায়গায় হয়তো কমজোর হয়ে গেল। সেই দোষ আপনাকে দিচ্ছি না। তবে বানানের নির্ভুলতার কারনে যে কিছু কিছু জায়গায় ভাল লেগেছে তা কিন্তু নয়, ভাল লেগেছে আপনার মাথা খাটানো দেখে। কিছু কিছু কবিতায় ব্যতিক্রম ভাল লাগা কাজ করে। এটিও তেমন একটি।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।