বন্ধু মানে প্রয়োজন ঘন সবুজ অরণ্য ফুল পাখি সাগর নদী বন্ধু মানে অনন্য ! অবিরত সূর্য ; চাঁদ তারা আসমান আদান প্রদান নিঃশর্ত দান অচেনা ব্যবধান ! অনবদ্য বাতাসের প্রেম নিস্বার্থ অক্সিজেন সবুজের তরে বৃক্ষটারে যত্নে রাখার গভীর ধ্যেন ! মহাগেনির অপরিসীম অনুগ্রহে দান প্রেম পবনে ছড়িয়ে দেয়া বন্ধু মনের গান !
বন্ধু মানে মা বাবা ভাই বোন স্বজন তুমি আমি পাশাপাশি সঙ্গী আমরণ ! স্নেহ মায়া মমতা সম্মানে শ্রদ্ধায় সহজ সমীকরণ স্বর্গীয় অধ্যায় ! দ্বন্দহীন মূল্যায়ন ; কথা ও কাজের সম্পাদন বিবেকের বিচারে উপরে দেয়া প্রহসন ! চোখে মুখে অনুভবে ভাবনার সেতু সম গতি বহু প্রীতি ; ক্ষতি নয় শুধু !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ZeRo
আশা ভাই আপনার মন্তব্য আমাকে মুগ্ধ করেছে ! কবিতার ক্ষেত্রে আপনার বিবেচনা সত্যি ই অতুলনীয় ! সেই বিবেচনায় আমার কবিতায় বানান জনিত ভুল গুলো আছে জেনে ও বিবেকহীন ভোট দেয়ার জন্য আমি আপানর কাছে কৃতজ্ঞ ! আসলে আমি অভ্র দিয়ে বাংলা লিখি ! এই অভ্র দিয়ে আমি সব শব্দ সঠিক ভাবে লিখতে পারি না ! এই জন্য ক্ষমা প্রার্থী ! সূর্য ভাই সবসময় এই বানানের ত্রুটি গুলো ধরে থাকেন ! কিন্তু আমি যেন নাছর বান্দা বার বার ভুল করেই যাই ! :) আপনার জন্য অনেক শুভকামনা !
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।