জন্মেই দেখেছি সবুজে ঘেরা বাংলা ! কিছুকাল পূর্বেও যেই রক্তের হলি ছিলো, খুব যতনে আমাকে তা দেখতে দেয়নি আমার ভাইয়েরা; যারা আজ শুধু ইতিহাসে।
দেশ-মাত্রির সুখের তরে নিজেদের অমুল্য জীবন তারা অকাতরে বিলিয়েছিলো। বুকে পেতে নিয়েছে মুহুর্মুহু তপ্ত বুলেট, বাঁচিয়েছে এই বাংলাকে শত্রু থেকে। আর বোনেরা; নিজের আভ্রু বিলিয়েছে বিনিময়ে এই দেশকে দিয়েছে আকাশচুম্বি সম্মান। যেই সম্মানে ভর করে বলি 'আমি বাংলার সন্তান' !
সেই অসময়ে অনেক স্বপ্ন মরে গেছে মুকুলেই অনেক মায়ের সর্বহারা কান্নার বিকট আওয়াজ আজও বাতাসে ধ্বনিত হয়;আমি শুনতে পাই.... আর তাই আমি তাদেরকেই দেশপ্রেমিক বলি !
আর তাদেরকে কস্মিনকালেও তাকে দেশপ্রেমিক বলবো না, যারা কিছু মূল্যহীন ক্ষমতার মোহে পড়ে আবারও এই দেশের মাটিতে রক্তের বন্যা বইয়েছে। ফের কেড়ে নিচ্ছে এই বাংলার সুখনিদ্রা, ভেঙ্গে চৌচির করছে ঘামে ভেজা স্বপ্ন !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরাফাত ইসলাম
এতোটুকু তো নিশ্চিত যে, এটা কোন নবীন লেখকের হাতেখড়ি না! আপনার লেখা সম্পর্কে কি আর মন্তব্য করবো !! মন্তব্যের জন্যে কমপক্ষে আপনার সমমানের লেখক তো হওয়া চাই !!! (আমার লেখায় আমন্ত্রন রইলো !)
সুমন
আমাদের বলায় আমাদের ঘৃণায় তাদের কিছুই এসে যাবে না। আমরা এখন ক্ষমতাই সম্মান, অর্থই যোগ্যতা যুগে বাস করছি। একটা জাতির পুরো মানষিকতা বদলে দেয়া কখনোই সম্ভব না যদি না সে জাতি তা থেকে বেরিয়ে আসতে চায়। লোভীর প্রতি ঘৃণাটুকু ঠিকই ভাল লাগল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।