মানব অতিমানব না অন্যকিছু

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

মীর মুখলেস মুকুল
  • ১০
  • ১৯৯
সবাই স্বপ্ন দেখে
ধূসর ফ্যাকাসে ঝাপসা
অথবা অনিশ্চয়তাকে ঘিরে অনেক কিছু।

সাত কোটি স্বপ্ন
শুধু কী এক? আশ্চর্য রকম অভিন্ন
কেউ কেউ স্বপ্নের ভিতর স্বপ্ন দেখে
এবং নিজের রঙ রূপ পাল্টাতে পারে;
কেউ হয় সূর্য-
তাতে কেউ আলো পায়, রোদ পোহায়, কেউ বা পোড়ে
কেউ হতে পারে পূর্ণিমা-
তাতে প্রেম ভরা বর্ষার পদ্মার মত হয়
অথবা ভারাক্রান্ত হয় বিরহ
কেউ হতে পারে বন্য, সাগর অথবা ধোঁয়া
যদি বলি তাদেরই একদল
নিজের কলিজাকে হাতে এনে বলেছিল, এই নাও আপেল
ইয়াহিয়ার সোনার রেকাবিতে
বেয়োনেটের মুখে রেখেছিল অসংখ্য আপেল
ওরা অনেক খেয়েছিল, ক্ষত-বিক্ষত করেছিল ঢেঁড়
কিন্তু হজম করতে পারেনি
বিষের জ্বালায় ফেরত দিতে বাধ্য হয়েছিল স্বপ্নকে।

যারা স্বপ্নের ভিতর স্বপ্ন দেখে
যারা মুহূর্তে নিজেকে বদলে দিতে পারে
তারা মানব অতিমানব না অন্যকিছু?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক অসাধারণ কবিতা ... খুব খুব ভালো লাগলো ।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লেগেছে লেখা । অনেক শুভেচ্ছা রইল ।
মোঃ মহিউদ্দীন সান্‌তু যারা স্বপ্নের ভিতর স্বপ্ন দেখে যারা মুহূর্তে নিজেকে বদলে দিতে পারে তারা মানব অতিমানব না অন্যকিছু? অসাধারণ বলেছেন, বেশ মনে ধরেছে।
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
মিলন বনিক কেউ হয় সূর্য- তাতে কেউ আলো পায়, রোদ পোহায়, কেউ বা পোড়ে..মোখলেস ভাই চমৎকার অনূভুতি...ভালো লাগলো...
মনতোষ চন্দ্র দাশ যারা স্বপ্নের ভিতর স্বপ্ন দেখে যারা মুহূর্তে নিজেকে বদলে দিতে পারে তারা মানব অতিমানব না অন্যকিছু?...সুন্দর লিখেছেন। ভীষণ ভালো লাগল।শুভেচ্ছা রইল।
F.I. JEWEL N/A # বেশ সুন্দর ও মনোরম একটি কবিতা ।।
Rumana Sobhan Porag দেশ প্রেমের এক অনবদ্য কবিতা, খুব সুন্দর হয়েছে।
জাকিয়া জেসমিন যূথী গভীর ভাববিশ্লেষণের কবিতা।
আলমগীর সরকার লিটন কবিতা ভাববিশ্লেসন গভীর - ভাল লাগল -- কবি কে অভিনন্দন-------

০৬ মে - ২০১৩ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী