প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আমি এক যাযাবর
আমি (নভেম্বর ২০১৩)
ভালবাসা সঙ্গাহীন
৬
১
২৮৪
আমার নাইরে বাড়ি, নাইরে ঘর,
আমি এক যাযাবর।
কোথাকার বাসিন্দা আমি, কোথায় বাঁধলাম ঘর?
আমি এক যাযাবর।
ছিলাম কোথায়, এলাম কোথায়?
যাবো কোথায় আবার?
কোথাকার যাত্রী আমি? নিলাম না তার খবর,
আমি এক যাযাবর।
কোথায় আমায় পাঠাইলে? অচেনা দেশে,
চিনতে তোমায়, দ্বারে দ্বারে ঘুরছি পাগল বেশে।
কোথায় গেলে পাব আমার প্রণেতার দিদার?
আমি এক যাযাবর।
সময় থাকতে ভাবরে মন, মনের গভীরে,
জন্ম কেন দিল বিধি মানব জীবন করে?
মানব বলেই ভাল-মন্দের বিচার হবে তোর।
আমি এক যাযাবর।
এমনভাবে আমার জীবন গড় বিধি তুমি,
যেন, সারা জীবন পরের দুঃখে কাঁদতে পারি আমি।
শেষ বিদায়ে হাসবো আমি, কাঁদবে সকল আপন-পর।
আমি এক যাযাবর।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক
আমি এক যাযাবর। সত্যের সুন্দর উপলব্দি....ভালো লাগলো....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ নভেম্বর, ২০১৩
কবি এস,এম, মোখলেছুর রহমান
অাপনার কবিতাটিতে অাপনি যে পরকালের চিন্তা করেছেন তার জন্য অামার বেশ ভালই লাগল। ধন্যবাদ অারোও ভালো লিখবন প্রত্যাশায় রইলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ নভেম্বর, ২০১৩
দীপঙ্কর বেরা
Bhalo laglo
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ নভেম্বর, ২০১৩
মোজাম্মেল কবির
সুর দিলে চমৎকার গান হতে পারে। ভালো লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ নভেম্বর, ২০১৩
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
এই হিসাবে কিন্তু আমরা সবাই যাযাবর । সুন্দর কবিতা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ নভেম্বর, ২০১৩
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর । মনোরম আবেগময় ও প্রানবন্ত একটি কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ নভেম্বর, ২০১৩
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০৩ মে - ২০১৩
গল্প/কবিতা: ১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী