বাবা আমার বাবা,
তুমি আমার প্রিয়জন,
পৃথিবীতে তোমার চেয়ে,
নাইতো আপনজন।
যাব আমি স্কুলেতে,
নাইরে খাতা নাই,
গৃহশিক্ষকের বেতন দিব,
কোথায় টাকা পাই,
স্বার্থ ছাড়াই সকল কিছু,
করেছ তুমি দান,
পৃথিবীতে তোমার চেয়ে,
নাইতো আপনজন।
অসুখ হলে সবার আগে,
ডাক্তার এনেছ ডাকি।
আমার অসুখে অশ্রুসিক্ত,
হয়েছে তোমার আঁখি।
সকল কিছুই করেছ,
বাবা, দিয়া তোমার মন,
পৃথিবীতে তোমার চেয়ে,
নাইতো আপনজন।
মনে কি পরে না তোদের,
সম্রাট আকবরের কথা,
পিতৃস্নেহের উপমাটি
আজো আছে ইতিহাসে গাঁথা।
ছেলের প্রতি ভালবাসা,
করিতে প্রমাণ,
সম্রাট আকবর নিজের জীবন,
করেছিলেন দান।
তাইতো বলি, তোমার চেয়ে,
নাইতো আপনজন,
বাবা আমার বাবা,
তুমি আমার প্রিয়জন।
০৩ মে - ২০১৩
গল্প/কবিতা:
১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী