জীবনসাথী

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

ভালবাসা সঙ্গাহীন
  • 0
  • ১৯৪
যতই তুমি, কষ্ট আমায় দাও,
কষ্ট নিতেই তৈরী আমার গাও।।
যতই হও, তুমি আমার বৈরি,
সব প্রতিকূল নিতে আমি তৈরি।।

যতই তুমি পরাতে চাও কড়া,
তবু মনটা তোমার কাছেই ধরা।।
যতই তুমি মার আমায় লাথি,
তবু তোমায় করবো জীবনসাথী।।

যতই তুমি ভাসাও আঁখি-জলে,
শান্তি তবু তোমার আঁচল-তলে।।
যতই তুামি দাওনা আমায় জ্বালা,
তোমার জন্যই গাঁথবো তবু মালা।।

যতই তুমি করো আমায় আঘাত,
তোমার দ্বারেই পাতবো আমি হাত।।
যতই তুমি দূরে ঠেল বারেবার,
তবু আমি তোমাতে, হবো একাকার।।

যতই তুমি রাখ আমায় দূরে,
তবু তোমায় বাধবোই বাহুডোরে।।
যতই আমায় কর অবহেলা,
তবু, তোমায় ভেবে কেটে যায় বেলা।।

যতই তুমি ভাব, মোরে যাযাবর,
তবু, তুমিই স্বপ্ন-সুখের বাসর।।
আমায় তুমি ভাবতে পার পাগল,
তবু, তোমার জন্যে ঝরে আঁখিজল।।

আমায় তুমি ভাবতেই পার গাধা,
তবু আমি, তোমার আঁচলেই বাঁধা।।ভাবতে পার তোমায় ভাবি, অযথা,
তবু তোমায় না পেলে, জন্মটা বৃথা।।

তোমার জন্যই ভাংবো আমি বিধি,
তোমার জন্যই হইবো অপরাধী।।
তোমার জন্যই হইবো সর্বনাশী,
তোমার জন্যই হইবো কারাবাসী।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন খুব ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন যতই তুমি ভাব, মোরে যাযাবর, তবু, তুমিই স্বপ্ন-সুখের বাসর।। আমায় তুমি ভাবতে পার পাগল, তবু, তোমার জন্যে ঝরে আঁখিজল।।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

০৩ মে - ২০১৩ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬