প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ভোরের আলো-ভোরের হাওয়া
ভোর (মে ২০১৩)
শাহ মিজান ইবনে আজিজ
১১
১
৩১৪
আজ কতোদিন হলো,
ভোরের আলো তোমার সাথে হয়না দেখা বলো?
ভোরের হাওয়া তোমার ছোঁয়াও পাইনা তো ভাই আর,
ঘুমের ঘোরেই এখন আমার ভোর হয়ে যায় পার।
কেমন করে ঘুম'টা বলো ভাঙ্গবে বিহান-ভোরে,
রাত হয়ে যায় তিনটা, তবু ঘুম রয়ে যায় দূরে!
ভোরের আলোয় মন রাঙ্গিয়ে
দূর্বা ঘাসের ঘুম ভাঙ্গিয়ে
ভোরের হাওয়া গায়ে এখন মাখতে পারি না,
আমি কেন আগের মতো থাকতে পারি না!
দেখি নাতো এখন ভোরে কেমন সোনা রোদ হয়,
বদলে যাওয়ার দুনিয়াতে বদলে গেছি বোধহয়।
ইচ্ছে ভীষণ দেখা পাওয়ার
ভোরের আলো-ভোরের হাওয়ার
কিন্তু বলো তাদের দেখা ক্যামনে পাবো, কই?
আমি যে আর ভোরে জাগা ছোট্ট আমি নই!
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
খুব খুব সুন্দর কবিতা। আগে পড়া হয়নি এবার পড়ে নিলাম। দারুণ লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ আগস্ট, ২০১৪
সূর্য N/A
অনেকটা গানের মতো করে লেখা কবিতা ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ দিন আগে
কনিকা রহমান
valo laglo ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ দিন আগে
জাকিয়া জেসমিন যূথী
বাহ! বেশ লিখেছেন তো!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ ঘণ্টা আগে
মুনশি মিয়াঁ
দারুন!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ ঘণ্টা আগে
মেঘলা আকাশ
চমৎকার কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মে, ২০১৩
তাপসকিরণ রায়
কবিতা বেশ ভালো লেগেছে--ভোরের দেখা পেয়ে আপনার জীবন পূর্ণতা পাক--এমনটিই প্রার্থনা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মে, ২০১৩
এশরার লতিফ
ভালো লাগলো আপনার অনুভূতিগুলি। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মে, ২০১৩
শাহ মিজান ইবনে আজিজ
জেনে আমারও ভালো লাগলো, ধন্যবাদ আপনাকেও
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মে, ২০১৩
সুমন
সুন্দর ছন্দ কবিতা, ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ মে, ২০১৩
শাহ মিজান ইবনে আজিজ
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মে, ২০১৩
মিলন বনিক
আমি যে আর ভোরে জাগা ছোট্ট আমি নই! অনেক সুন্দর ভাবনার গভীরতা....আসলে আমরা কত দ্রুত বদলে যায়....খুব ভালো লাগল.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ মে, ২০১৩
শাহ মিজান ইবনে আজিজ
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ মে, ২০১৩
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২২ এপ্রিল - ২০১৩
গল্প/কবিতা: ২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী