একটা গোপন কথা

উৎসব (অক্টোবর ২০১৩)

তৌকির মুক্ত
  • 0
  • 0
  • ৩৪৪
পারব কিনা জানিনা,
তবে কথাটা গোপন রাখবই
এতটা নিলর্জ্জ আমি নই ।
আমি খুব বেহায়া হয়ে যাচ্ছি,
বার বার তার দিকে তাকাচ্ছি,
চোখে চোখ পড়ে দুবার,
সে সময়টা কিজে লজ্জার!
কিন্তু কথাটা গোপন রাখবই
এতটা নিলর্জ্জ আমি নই ।
আমার চাহনি নিয়ে দুঃশ্চিন্তায় আছি,
জিপার খোলা প্যান্টের দিকে
একটু পর পর তাকাচ্ছি
ছিঃ কি লজ্জার!
এই যা তাকালাম আবার ।
তবে কথাটা গোপন থাকবেই
এতটা নিলর্জ্জ আমি নই ।
হঠাৎ কাধে হাত,
চমকাল রাত!
খোঁচা খোঁচা দাড়ি,
মুখে অকৃত্রিম হাসি,

না আমি পারিনি,
কথাটা গোপন থাকেনি,
না না মুখে আমি কিচ্ছু বলি নাই
এতটা নিলর্জ্জ আমি নই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২০ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬