প্রতিপক্ষ

ভোর (মে ২০১৩)

অভিরূপ শ্রাবণ
  • ১৩
  • 0
  • ২২৮
অনেক ভেবে তারপর...
একটি রাত পার হয়
নিঝুম রাতের পরে একটি
ঝরঝরে দিন আসে হয়তোবা ,
তারপরও আরেকটি রাতের নির্জনতা
ওঁত পেতে থাকে ।
আরও কিছু নতুন ভাবনা নিয়ে
প্রস্তুত থাকতে হয় আমাকে ।

রাতগুলো আমার জন্যে কঠিন প্রতিপক্ষ
ওরা আঘাত হানার সুযোগ খোঁজে
তাই নির্ঘুম জেগে থাকি আমি ,
ভেবে ভেবে প্রতিহত করি
সময়ের সমস্ত প্রতিঘাত ।

এ এক কঠিন অন্তর্যুদ্ধ ;
প্রতিনিয়ত আমাকে রক্তাক্ত করছে
পিছুহটা আমার স্বভাব নয় ,
কখনো স্বপ্নের মত ঘুমের আচ্ছন্নতা
রাতের নিঃস্ব সময়কে পার করে দেয়
সমাপ্তি হয় একটি নিষ্ঠুর রাতের !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Tumpa Broken Angel বেশ সুন্দর লিখেছেন।
সূর্য N/A একাকিত্বের ভয় এতটা কেন কবি? ভালো লাগলো কবিতা।
আবু ওয়াফা মোঃ মুফতি নির্ঘুম নির্জনতায় অন্তর্যুদ্ধ ভালো লাগলো।
মেঘলা আকাশ ভালো লাগলো সুন্দর কবিতা
এশরার লতিফ ভালো লাগলো এক একটি দুঃসময়ের অতিক্রম করার কাব্য। শুভেচ্ছা রইলো।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন কখনো স্বপ্নের মত ঘুমের আচ্ছন্নতা...। কবিতা ভাল লাগল। শুভেচ্ছা রইল।
তাপসকিরণ রায় সুন্দর কবিতা,খুব ভালো লেগেছে।ধন্যবাদ।
স্বাধীন সুন্দর কবিতা। ভাল লাগল।

১৯ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুন, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী