অনেক ভেবে তারপর... একটি রাত পার হয় নিঝুম রাতের পরে একটি ঝরঝরে দিন আসে হয়তোবা , তারপরও আরেকটি রাতের নির্জনতা ওঁত পেতে থাকে । আরও কিছু নতুন ভাবনা নিয়ে প্রস্তুত থাকতে হয় আমাকে ।
রাতগুলো আমার জন্যে কঠিন প্রতিপক্ষ ওরা আঘাত হানার সুযোগ খোঁজে তাই নির্ঘুম জেগে থাকি আমি , ভেবে ভেবে প্রতিহত করি সময়ের সমস্ত প্রতিঘাত ।
এ এক কঠিন অন্তর্যুদ্ধ ; প্রতিনিয়ত আমাকে রক্তাক্ত করছে পিছুহটা আমার স্বভাব নয় , কখনো স্বপ্নের মত ঘুমের আচ্ছন্নতা রাতের নিঃস্ব সময়কে পার করে দেয় সমাপ্তি হয় একটি নিষ্ঠুর রাতের !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।