দেবে কি কেউ আমায় এমন একটা ভোর? যে ভোরের কোলে মুখ লুকিয়ে ভুলে যাব আমি নশ্বর যে ভোর সকালের সূর্য নিয়ে নয় আসবে কালো মেঘের ছায়া নিয়ে যে ভোর দিন শুরুর ব্যস্ততা নিয়ে নয় আসবে বৃষ্টিস্নাত এক অলস দিন নিয়ে। এমন একটা ভোর আমি চাই যেখানে তুমি আমি ছাড়া কেউ নাই সেদিন নতুন করে ভালবাসবো তোমায় প্রচন্ড শীতে কাঁপব তোমার একটুখানি ছোঁয়ায় সেই শীতে যদি ভয়ানক কোনো জ্বর বাঁধে ভালোবাসার একখানি হাত তুমি রেখো আমার কাঁধে। চাইছি আমি শুধু একটা ভোর পাপ পুণ্য সত্য মিথ্যা ফাঁকি দিয়ে চোখে চোখ রাখব তোর অজস্র যন্ত্রণা যা ছিল না পাওয়ার ভুলে গিয়ে কালো মেঘের দেশে হবে তোর আমার সংসার অনন্ত জীবন আমি এই স্বপ্নে বিভোর দেবে কি কেউ আমায় এমন একটা ভোর?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।