তোমাকে আমরণ জোছনায় সাঁতার কাটার কথা বলেছিলাম না গো ? কলমি ফুলে চুল সাজানোর কথা ? শারদ মেঘের আয়নায় মুখ দেখতে বলেছিলাম , রোদের দিনে তোমার কপালে চন্দনের একটা টিপ এঁকে দেব বলেছিলাম , আর বলেছিলাম - তুমিই আমার অনুপ্রেরণা - আজন্ম , আমৃত্যু ।
এই যে সূচীভেদ্য অন্ধকার রাত কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতরো হয় , শিকারি জন্তুর মতোন অন্ধকার খাবলে ধরে দিনমজুরের বউয়ের রোগা স্তন , আমার শিরায় উপশিরায় রক্ত হিম হয়ে যায় শ্মশান-গহন শুন্যতায় আরো স্তব্ধ, আরো কঠিন - দিনে দিনে আরো অসাড় একটা মূর্তি হয়ে যাই , তোমার থেকে দূরে কেবল এক দৃষ্টি দূরে থেকে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিছবাহ উদ্দিন রাজন
সুন্দর সুন্দর কমেন্ট করে উত্সাহ দেযার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।