তোমার কথা বলবে আমায় সেদিন হাজার তারা ফুটবে অবান্তর।
একলা সেদিন সবার সাথে আড়ি সবাই যখন খুঁজবে আপনজন আমি দেব সাত সমুদ্দুর পাড়ি থাকবে সবাই যে যার মতো ঘরে। আমার পালে লাগবে হাওয়া সেদিন ছুটব আমি দেশে দেশান্তর।
হাওয়ার হিমেল গলতে পারি আমি, রোদের ঝাঁঝে ভিজতে আমি জানি, অন্ধকারে সঙ্গী যদি থাকো তোমার আলোয় ভিজবো আমি দেখো। সময় আসে একলা ঘরে ধীরে, নড়ায় কড়া নিজের মতন করে, শুনতে তুমি নাই বা পেলে সেদিন থকলে পরে সঙ্গে নিশাচর।
গগনজোড়া অন্ধকারে আলো হাজার তারা মিটমিটেয়ে হাসে একলা চাঁদের আর লাগে না ভালো হারিয়ে গিয়ে লুকিয়ে কেন থাকে?
এখন এ সব প্রশ্ন অবান্তর চাঁদের আলো পড়ছে সবার পর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।