দ্রবীভূত ভাবনার ভগ্নাংশে যে প্রেম দিগন্তের মতো রহস্যময়; আকাশের মতো।
এতগুলো বছর ক্যালেন্ডারের পাতা গিলে ফেলেছে! তবু আরও ক্ষুধা তার রয়ে গেছে, শুধু আমরা বদলে গেছি, বদলানোর নিয়ম তাই ভেতরে সেই আগের মতোই, পাল্টে গেছে শুধু চামড়া। ঝড় এসে নিয়ে গেছে সব, দূরে চোখ রাখো এখনও দেখতে পাবে; এখনও তীক্ষ্ণ ব্যাথা হামাগুড়ি দিয়ে আসে অপেক্ষা, সেতো একদিন পালাবে।
অদ্ভুত! হ্যাঁ দিগন্তের কাছে রেখে এসেছি তোমার ছুঁড়ে দেয়া, আর আমার সাদা খাতা। যদি কুড়িয়ে পাও, দেখবে বহু কথা তাতে লেখা আছে।
তুমি জানার আগেই মিলিয়ে গেছো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ শরফুদ্দীন মীম
তুমি জানার আগেই মিলিয়ে গেছো।... ভালো লিখেছেন । শুভেচ্ছা রইল। সময় করে আমার কবিতাটি পড়বেন।
গোবিন্দ বীন
অদ্ভুত!
হ্যাঁ দিগন্তের কাছে রেখে এসেছি
তোমার ছুঁড়ে দেয়া,
আর আমার সাদা খাতা।
যদি কুড়িয়ে পাও, দেখবে বহু কথা তাতে
লেখা আছে।
তুমি জানার আগেই মিলিয়ে গেছো।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।