যখন অস্তিত্ব ছিল না কোথাও তখনও মিশে ছিলাম এখানের এই সবুজে, খুব অন্ধকারে ফোঁটায় ফোঁটায় শিশির জমেছে ঘাসে আমিও এই বাংলায় থেকেছি, ঠিক তারই আশেপাশে। ঋতুচক্রের অবিরাম যাতায়াতে, আর আকাশ বাতাসের উল্লাসে।
কচি ভোরের ঘ্রাণ নিয়েছি বুক ভরে কোনও অলস দুপুর, প্রিয়ার নুপুর মনে আছে; এখনও প্রাণ খুলে সব হাসে। কবির চোখের, কল্পলোকের দুয়ার দিয়েছে খুলে এই বাংলার রূপ তেমনি; মন হারিয়ে যায় মনের ভুলে।
শুকনো মাটি এক নিমেষে বর্ষার ঢলে চুপ, দেখেছি দূর গ্রামের কুটির থেকে চুলোয় পোড়া ধুপ। আর সন্ধ্যা যখন নামবে নামবে করে, অতীত স্মৃতি হাত পা ছুড়ে চোখের জলে কেঁদে মরে। তবু থাকতে চেয়েছি, অনেক পেয়েছি এই বাংলার চেনা ঘরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।