প্রেমের পূর্ণদৈর্ঘ্য একটা কবিতা লিখতে গিয়ে স্বল্পদৈর্ঘ্য একটা প্রেমপর্ব সাজাকে হলো নিপবন সমেত সাজাতে হলো যাবতীয় যজ্ঞ। এবার কবি ধীর পায়ে এগুলেন চোখ তুলে তাকালেন, তৃপ্ত হলেন এবং লিখতে বসলেন- স্বল্পদৈর্ঘ্য প্রেমের রমণী আসে রোজ রোজ নিঃশব্দে আঙিনায় সে বিচরণ করে ঝলমলে রোদে গা এলোয়, বৃষ্টিতে ভিজে কুয়াশায় সে লুকোচুরী খেলে, নিদ্রিত নয়নে কবি মুগ্ধ হন, তৃপ্ত হন। যথারীতি যথাযথ আটপৌড়ে সকাল আসে ক্ষণিকের অতিথী বিদায় নেয় ভেঙে যায় কবির স্বপ্ন-ঘুম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
নিদ্রামুগ্ধতা কী বেঁচে ছিল ঘুম ভাঙ্গার পর? সুন্দর একটা স্বপ্নাবহ তৈরি হয়েছে কবিতায়, ভালো লাগলো সেট।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।