প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
মা
পরিবার (এপ্রিল ২০১৩)
মুস্তাফা গোলাম
১১
0
২২
নিজেকে বিলিয়ে দেই আমি ‘পাথর শূন্যতা’ মাঝে।
উত্তপ্ত লাভা ফসিল আর হিমানী শীতলতায়
আবর্তে চিহ্নহীন অস্তিত্ব মোর।
এঁটেল কাঁদায় লুকানো
বেদনার ঝর্ণা কোন জন্মে প্রতিমা সাজে ।
নিজেকে হারিয়ে ফেলি আমি অদৃশ্য পরী’ ডানায় !
মুদিলে নয়ন- শুনি নিক্বণ ধ্বনি,
সেতারা বাজে উপলে;
লক্ষ দিকে লক্ষ প্লাবন ।
ভগ্ন প্রতিমায়-
কৈ সে ভাস্কর তুলির টানে আমার অস্তিত্ব খোঁজে ।
যেতে চাস গগণে, চলে যা !
সীমার বাঁধন ছিঁড়ে অসীমের মাঝে-
অস্তিত্ব যবে তোর দু’ ফোঁটা জল,
ঝরে পড়া গিরি স্রাবে
ক্ষয়ে যাওয়া অজস্র পল!
বসুন্ধরা সমস্বরে চিৎকারি ওঠে অস্তিত্ব ঝড়ে –
“আর্যাবর্ত ছে মলয়সাগরী নির্ঘুমা বালুকণা –
আমার সন্তান তোরা, এক নকশী কাঁথায় বোনা” ।
***১৮ মাত্রার সনেট ( পঙক্তি ভেঙে দেওয়া হয়েছে) !
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আবু ওয়াফা মোঃ মুফতি
ভালো লাগলো|
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ এপ্রিল, ২০১৩
তাপসকিরণ রায়
আধুনিকতার পাতে মোড়া আপনার সনেটটি ভালো লাগলো,ভাই !পুরনো-নতুন কবিতার মাঝামাঝি একটা ব্যাপার লক্ষ্য করা গেলো--ধন্যবাদ আপনাকে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ এপ্রিল, ২০১৩
মোঃ ইকরামুজ্জামান (বাতেন)
`মা' নিয়ে অসাধারন লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ এপ্রিল, ২০১৩
শাহরীনা শারমীন ঈশি
ভালো লেখেছেন
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ ঘণ্টা আগে
এশরার লতিফ
ভালো লাগলো কবিতাটি.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ এপ্রিল, ২০১৩
সুমন
প্রথম অংশটাতো সন্তানের কথা আর শেষটুকু মাযের। উপমা আর গড়নে দারুন একটা কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ এপ্রিল, ২০১৩
আজিম হোসেন আকাশ
বেশ ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ এপ্রিল, ২০১৩
মিলন বনিক
কবির ভাব আর বিশ্লেষণ অসাধারণ....নিরন্তর বয়ে চলুক তোমার কলম....সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ হবে....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ এপ্রিল, ২০১৩
মোঃ কবির হোসেন
মুস্তাফা গোলাম ভাই তোমার কবিতাটি অসাধারন. তোমার এই বয়সে চমত্কার একটি কবিতা লিখেছ. চালিয়ে যাও তুমি একদিন অনেক বড় কবি হবে. ধন্যবাদ.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ এপ্রিল, ২০১৩
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর ---বেশ ভালো ! কবিকে ধন্যবাদ !!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ এপ্রিল, ২০১৩
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২০ ফেব্রুয়ারী - ২০১৩
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী