তারপর

অসহায়ত্ব (মে ২০২০)

মোঃ শরিফুল হাসান
  • ৩
  • ২
  • ৪৮৩

এই যে সিঁড়িটা দেখছো,
থেমে আছে অন্তহীন কাল ধরে।
এখানে বসে কোন এক অলস বিকেলে
বলেছিলে, চলো কাটাই একটা জীবন
একই ছাদের তলে।


তারপর, তারপর কেটে গেছে কত সময়,
কতটা অলস বিকেল,
তা জানে দেয়ালের ঐ অলস ঘড়িটা।


তুমি আজ অন্য কোন সিঁড়িতে বসে,
অন্য কারো ছাদের তলে
কাটাও তোমার অলস বিকেল।


আর আমি?
মেঘ কুড়োই, বৃষ্টি নামাবো বলে
ভাসিয়ে নিবে যত মিথ্যে তোমার!
পায়চারী করি শুদ্ধতম প্রেমের খোঁজে
এই সিঁড়িতেই।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৮ ফেব্রুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মে ২০২০” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী