যুদ্ধরাত কিংবা বর্তমান

কষ্ট (জুন ২০২০)

রাজু N/A
  • ৬৮৫

সন্ধ্যে নামার পর
পূব আকাশের বেখেয়ালি বাতাস
খুঁজে বেড়ায়
শিল্পকর্ম এঁকে দিতে তোমার এলোকেশ;

ঐ যুগল চোখের অশ্রুভেজা শিকড়ে
অঙ্কুরিত হয় কষ্টেবন্দী নতুন জীবন ।

সময়ের হিসেব নিকেষের ভুল ইতিহাস পেরিয়ে
তুমি এসেছো ফিরে নিনাদ আভরণে
ছন্দ কিংবা ছন্দপতনে;
তোমাকে ধরে রাখার গল্প বিলীন হয় অরণ্যে
রাখাল বালকের অপপ্রচারে ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী শ্রুতিমধুর লেখা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভুল ইতিহাসের সত্য বলতে না পারা বীরাঙ্গনাদের কষ্ট...

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬