প্রতিশ্রুতির প্রতিধ্বনি

অসহায়ত্ব (মে ২০২০)

রাজু N/A
  • ১২৬

একটি পথশিশু
হয়তোবা আমি বুঝেছি অন্যভাবে
কতটা রাত কেটে যায় নির্ঘুম অনাহারে
কতটা সবুজ বিকেল বিলীন হয় কালো ধোঁয়ায়
কতটা আকুল আবেদন মনের গহীনে অসহায়ে বন্দী হয়ে রয় ।


যখন থমকে থাকে দুপুর
কিংবা সন্ধ্যা
অথবা অমাবস্যায় চাঁদের মিছে অপেক্ষা;
গোধূলিতে মেঠোপথ একলা রাতে
হেঁটে বেড়াই নিজের সনে ।
আর,
শহরের নিস্তব্ধ প্রতিধ্বনির আলোরণে
পথ হারায় প্রতিশ্রুতির মায়াজাল...

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমি কিংবা আমরা এবং জনপ্রতিনিধিরা কতই না প্রতিশ্রুতি দেই । যাকে দেই , সে কতনা অসহায় হয়ে অপেক্ষা করতে থাকে। একজন এতিম অথবা একজন পথশিশুর অসহায়ত্ব রয়েছে এখানে...

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬