অনুচ্চারিত শব্দগুলো

বাংলা ভাষা (ফেব্রুয়ারী ২০১৩)

রাশেদুল ফরহাদ
  • ১১
  • ১১২
আমাদের অনুচ্চারিত শব্দগুলো
যা সঞ্চিত গোপনে।
কোন সুপ্ত আগ্নেয়গিরি, যাকে অনেককাল আগে
মৃত বলে ঘোষণা দিয়েছে পরিবেশবাদীরা;
অথবা নগরায়নের তপ্ত পিচে
ঢেকে যাওয়া নরম মাটিতে;
সেখানেও নয়।
এমনকি প্রতিদিন যে শালিক
খুব আয়েশে খুঁটে যায় আমার টবে;
সে ক্যালেন্ডোলার নরম মূলে
আমরা জমাইনি সে বর্ণমালা।

যে অনুচ্চারিত শব্দগুলো তোমার আমার মনে
তাই হৃদয়ে ধরে
হেঁটে যাব শহরের পথে পথে।

প্রখর সূর্যালোকে
পলাশীর পথ ধরে হেঁটে হেঁটে
এসে দাঁড়াবো শহীদ মিনারের পাদদেশে।
যেখানে পলাশের রক্তের রঙে
দাঁড়িয়ে আমাদেরই চেতানার স্তম্ভ
বর্ণমালা ভালোবেসে।

এরপর আমরা ছড়িয়ে দেব
সে লালিত শব্দগুচ্ছ
আকাশে বাতাসে
শহরের আনাচে কানাচে।
ভালোবাসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) এই আসরে আপনার প্রথম কবিতাটি মন ছুঁয়ে গেল । খুব ভালো লিখেছেন ।
ধন্যবাদ কবিতা পাঠের জন্যে।
হাবিব রহমান বাহ খুবই ভাল হয়েছে!
ধন্যবাদ কবিতা পাঠের জন্যে।
মিলন বনিক কবি ও কবিতার ভাব আর আবেগে ভরপুর এক অনবদ্য কবিতা....খুব খুব ভালো লাগলো....
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন এরপর আমরা ছড়িয়ে দেব/সে লালিত শব্দগুচ্ছ...। চমৎকার! খুব ভাল লিখেছেন, ভাল লেগেছে। ভাই, টব আর ক্যালেন্ডোলা কেন লিখলেন? বাগানে, হাস্নুহেনা যুঁই রজনিগন্ধা কি ছিলনা? আর তো কোন ইংরেজি শব্দ চোখে পড়েনি। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাই মন্তব্য ও কবিতা পাঠের জন্যে। আমার বেলকনির টবে আপাদত ক্যালেন্ডোলাই আছে; রজনীগন্ধা ও শিউলী লাগানোর প্রক্রিয়া চলছে, তখন না হয় সবার কথা বলা যাবে।
তাপসকিরণ রায় চমৎকার লেখা,পড়লেই বোঝা যায় পাকা হাত।আধুনিক শব্দ ভাব ভাবনায় সাজান একটি কবিতা--শাব্দিক সংযোজন খুব ভালো--কবিকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
ধন্যবাদ রইলো আপনাকে কবিতাটা পড়ার জন্যে এবং মন্তব্যের জন্যে।
ওয়াছিম ভালো লাগলো, আমি যে রকম কবিতা পছন্দ করি এটা ঠিক তাই। ধন্যবাদ কবিকে । আশা করবো কবি কবিতা নিয়মিত পোষ্ট করবে।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
সালেহ মাহমুদ খুব ভালো একটি কবিতা। শুভেচ্ছা নিরন্তর।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য।
এশরার লতিফ ভালো লাগলো কবিতাটি, শুভেচ্ছা রইলো.
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৩
শুভেচ্ছা আপনাকেও কবিতা পাঠের জন্য।

২২ জানুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬