আমি বলেছিলাম ভালবাসায় ভালবাসা মাখতে তুমি ঈর্ষা মেখে দিলে আয়েস করে অথচ ঈর্ষা ভয়ে পালিয়ে গেছে সুদীর্ঘ রাত বুকের উজানে যে লিপ্সা জাগে সে আসলে এক নিস্তরঙ্গ আলোর বিকেল হাওয়ারা ক্ষয়ে ক্ষয়ে আসে শীতের ধ্যানমগ্ন বৃক্ষরা শুনে নেয় মানুষের শ্বাস অনেক পথ চলার পরে যেমন পিছু ফিরে দেখা যায় ভালমন্দের হিসাব পড়ে আছে নিহত ধুলোর কণা, কান কথায় অবিশ্বাস ভঙ্গুর প্রেম পরশ্রীকাতরেরা অন্যের ভাল সইবে কেন? মামুলি মৃত্তিকার বিচ্ছেদে ঈর্ষার জয়-জয়কার এইতো আমাদের চাঁদোয়া প্রেমের ইতিবৃত্ত । পৃথিবীর পথে পথে শুধু যন্ত্রণা আর ছলনা বিষিয়ে তুলেছে মানবিয় মন,অস্থির জীবন বোধ বিষদুকেরা নিন্দুক চিরকালিন তাই অধ্যায় শেষ হলে গুছিয়ে নিতে হয়, অবিন্যস্ত খোলা বই কলম কাগজে এখন আর কোনো রহস্য নেই, ধীরে ধীরে ভালো লাগে মৃত্যুর গান তুচ্ছ কুটনামীর মিথ্যায় ভেসে গেল অবনী বসন্ত।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।