হয়তো তোমাকে পাব না আর মনে হয় দেখা হবেনা আবার এ মিলন কি আর হবে! তুমি স্মৃতি হয়ে রবে… প্রথম পরিচয়ে যারে ভালবেসেছি সে তো ছিলে তুমি আমার চলার পথে যে দিয়ে গেল প্রেরণা সে তো ছিলে তুমি আলেয়া কি ছিল সবই তবে? কে জানে যে দেখা হবে না হবে! তুমি স্মৃতি হয়ে রবে… বৃষ্টি ভেজা সন্ধ্যা আর সেই মধুর যামিনী দাও ফিরিয়ে আমায় ছোট ছোট খুশি আর স্বপ্ন আশা ভরা দাও ফিরিয়ে আমায়। একটি বারের মতো কাছে এসে আমায় কি তুমি দেখে যাবে? তুমি স্মৃতি হয়ে রবে… তুমি স্মৃতি হয়ে রবে… হয়তো তোমাকে পাব না আর মনে হয় দেখা হবেনা আবার এ মিলন কি আর হবে! তুমি স্মৃতি হয়ে রবে…
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।