যদি দেখা হয় ত্রিশ বছর পরে , ধূসর নির্জন প্রহরে মুখোমুখি বসবো শ্মশানের নিঃসার নিরবতা ছেয়ে থাকবে জানতে চাবে কতটা সুখে আছি তোমার ধারালো ঠোটের চুম্বনের ক্ষত গুলো হৃদয়ের স্কেলে অনুভব করবো বিচ্ছেদের মালা পরে অন্যের ঘরণী হলে মনে পড়বে কোন এক উদ্বেল রোদেলা বিকেলে দুজনে নদী তীরে হেটে বেরিয়েছি কান পেতে শুনেছি বটবৃক্ষের বিশুষ্ক বিবর্ণ পাতা ঝরার শব্দ আরও মনে পড়বে যৌবনের সেই উদ্দাম দিন গুলো ভেসে ছিলাম লাব্রাডার স্রোতে পর্কের বেঞ্চে, কৃষ্ণচূড়ার তলে পেয়ালায় হেমলকের বিষ করেছি পান যদি দেখা হয় ত্রিশ বছর পরে অঝোর ধারায় কন্না শেষে অতীতের কোন একখন্ড সুখ স্মৃতি তোমার ঠোটের কোণে হাসির ঝিলিক তোলবে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।