যুদ্ধ জয়ের গল্প কারো অজানা নয় মুক্তির সোপানও অচেনা নয় দীর্ঘ ত্যাগের পর অর্জিত স্বাধীনতা চোখ বেয়ে অশ্রু ঝরে বেদনার কোল জুড়ে পাঁজর নামের যে অভয়ারণ্য ছিল মুছে দিয়ে গেছে নালিশের আদলে।
মৌনতা যদি সম্মতির লক্ষণ হয়ে থাকে আমি মুখর হবো- গাইবো না ভাঙ্গনের গান।
ক্ষত শুকাতে যে কয়দিন লাগে তারপর আবার সরব হবো, বারবার সময়ের বার্ধক্য সতত নয়।
নিয়তই পরস্পর বিরোধী কাপুরুষের উত্তরসূরির বজ্র নিনাদ চরম বিপত্তি ঠেকে।
ইচ্ছালোক আহত হয়-
আমাকে মেলে ধরো, ঊর্ধ্বশ্বাস নেবো, আকাশ আমার ঠিকানা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।