যিশু

শুন্যতা (অক্টোবর ২০১৩)

চতুর্মাত্রিক পরিচয়
  • ২০
জানলার ফাঁকে আমি দেখছি না কিছু :
মানুষের মানচিত্র গাছেদের গায়,
পাতাসব চুল যেন বাতাসের বায়।

জানলার ফাঁকে আমি দেখছি না কিছু :
গড়ে তোলা মন্দির - নভোমুখ তীর,
তার বুকে ঢুকে যায় মৌমাছির ভিড়।

জানলার ফাঁকে আমি দেখছি না কিছু :
সারিসারি দিলখোলা পুকুর সকল,
ক্রমাগত শ্বাস টানে জলের ফসল।

জানলার ফাঁকে আমি দেখছি না কিছু,
যতসব দেখে যায় আপনার যিশু।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক জানলার ফাঁকে আমি দেখছি না কিছু, যতসব দেখে যায় আপনার যিশু। - অনেক সুন্দর কবিতা...ভালো লাগলো....
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ওসমান সজীব জানলার ফাঁকে আমি দেখছি না কিছু :সারিসারি দিলখোলা পুকুর সকল,ক্রমাগত শ্বাস টানে জলের ফসল। - See more at: http://golpokobita.com/golpokobita/article/8339/7068#sthash.FBDHdzWo.দ্পুফ অপূর্ব কবিতা
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
সূর্য N/A কবিতা ভালো লেগেছে। বোধ হয় "আমার আপনার যিশু" নামে কবিতাটা আগেও একবার সাবমিট হয়েছিল।
হ্যাঁ, তখন গল্প বিভাগে ভুলবশত পোস্ট হয়েছিল।
এশরার লতিফ সুন্দর কবিতা। জুন মাসেও একবার পড়েছি এখানে।
হ্যাঁ, তখন গল্প বিভাগে ভুলবশত পোস্ট হয়েছিল।

০৫ নভেম্বর - ২০১২ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬