বৈশাখ এসেছে। কথা ছিলো- আজ রচিত হবে আমাদের প্রথম স্পর্শদিন। এসে গেছি তাই, আকবরি জলসায়, উড়ছি ফানুস। এতো মানুষ, কীসের টানে, ভেতরে রেখেছে সালঙ্কার ঝংকার? বাচ্চাগুলো, কী সুন্দর, কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছে করলো বেশ। তোমার কথা মনে পড়তেই দেয়ালের পালকিটা নড়ছিলো, কলসিটা উঠে যাচ্ছিলো পরিচিত কারোর কাঁকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ
'ডিসিহিলে বৈশাখ এসেছে, মাগো, সে আসেনি!'-ভালো লাগলো কবিতাটির গভীরতা. মনে হলো , ছেলে, মা এবং একটি মেয়েকে নিয়ে লেখা , মেয়েটি শেষ পর্যন্ত আসেনি .
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।