প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ঈর্ষা
ঈর্ষা (জানুয়ারী ২০১৩)
সাজ্জাদ হোসাইন
১৮
0
২১২
নাড়ি ছেড়া ধন হারিয়ে মায়ের গগন বিদারী আহাজারী
নবজাতকের মুখপানে চেয়ে প্রিয় জননীর রোনাজারী।
অজানার পথে শাহজাদা চলে গুলে বকাউলী সন্ধানে
যতো বন্ধুর তবু সুমধুর শপথ নিয়েছে মনে প্রাণে।
শাহাজাহানের অপূর্ব কৃতি প্রেমের মুরতি তাজমহল
অসীম শ্রমের শেষ প্রান্তরে অন্তরে মমতাজমহল।
উড়িয়েছে যারা বিজয় কেতন হিমালয় পর্বত চূড়ায়
গরুড়ের পাখা সঙ্গী তাদের বাধা বিপত্তি অন্তরায়।
তূর্য নিনাদ প্রলয় ডঙ্কা নাইরে শঙ্কা বিপ্লবী
ডমরু বাজাও ভিম বেগে রণে মুছে যাক পঙ্কিল ছবি।
জালিমের শির শত শমশির পরোয়া করেনা জান্তা বীর
স্বৈরাচারীর তক্ত বেদীতে অর্জুন সম ছুড়েছে তীর।
ঈর্ষা তাদের জন্য মোদের এনেছিল যারা স্বাধীনতা
ঐক্য শক্তি মিলাবে মুক্তি ঘুছে যাবে গ্লানী অধীনতা।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
তাপসকিরণ রায়
গুরু গম্ভীর ভাষা কবিতাকে কিছুতা ব্যহত করেছে কি?তবু বলবো,ভালো হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জানুয়ারী, ২০১৩
পন্ডিত মাহী
বিষয় খুবই অনুপস্থিত। সেটি বাদ দিলে এটি বেশ ভালো কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জানুয়ারী, ২০১৩
তানি হক
খুব সুন্দর লিখেছেন ...শুভকামনা আপনাকে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ জানুয়ারী, ২০১৩
জন কালাট কাট
অনেক সুন্দর লিখেছেন দাদা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ জানুয়ারী, ২০১৩
মোঃ সাইফুল্লাহ
ঈর্ষা তাদের জন্য মোদের এনেছিল যারা স্বাধীনতা ঐক্য শক্তি মিলাবে মুক্তি ঘুছে যাবে গ্লানী অধীনতা --------------- সুন্দর কবিতা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ জানুয়ারী, ২০১৩
ওয়াছিম
শব্দ বুনন ভালো, বীরত্ব প্রকাশ পেয়েছে বেশি, আর তাদের বীরত্ব তো আমাদের কাছে ঈর্ষা ই হবে। ভালো হইছে কবিতা খানি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ জানুয়ারী, ২০১৩
সোমা মজুমদার
sundar kabita
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ জানুয়ারী, ২০১৩
সেলিনা ইসলাম N/A
কবিতা ভাল লাগল। আরো ভাল লিখুন সেই শুকামনা রইল
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জানুয়ারী, ২০১৩
সালেহ মাহমুদ
বাহ্ চমৎকার ছন্দের কারুকাজ। ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ জানুয়ারী, ২০১৩
মিলন বনিক
কবিতা খুব ভালো লাগল...শুভ কামনা কবি.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জানুয়ারী, ২০১৩
আরো মন্তব্য দেখুন (
১৮
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
৩১ অক্টোবর - ২০১২
গল্প/কবিতা: ২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী