শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকে জাতীয় সঙ্গীত লিখতে বললেন। সকলে গোটা গোটা দানা দানা অক্ষরে লিখে ফেললো প্রিয় সঙ্গীত। অঘ্রাণী ইশকুল ব্যাগ থেকে সাদা পৃষ্ঠা বের করে স্বদেশের মুখ এঁকে নিচ দিয়ে লিখে দিল- ‘আমি তোমায় ভালোবাসি’। শ্রেণীশিক্ষক ভেরি গুড কিংবা টিক চিহ্নের আদলে একটি রেখার উপর আরেকটি রেখা এটে দিয়ে অঘ্রাণীর চোখমুখের দিকে তাকালো।
ছুটিঘন্টা বেজে উঠতেই ঢঙ ঢঙ, শিক্ষক ভাবতে লাগলো- আহা ! কি সুন্দর স্বদেশেরে মুখ-রঙ রঙ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।