রাষ্ট্র ভাষা উর্দু চাই এছাড়া উপায় নাই, কিন্তু আমরা বাঙ্গালী বাংলা চাই। বাংলা হবে না উর্দু হবে উর্দু নয় বাংলা, চলল হত্যাযজ্ঞের নিদারুণ খেলা। রাজ পথে নামল তারা ভাষার দাবি নিয়ে, মরণ ভয় নেইকো তাদের দুর্বার সব হিয়ে। গুলি ছুড়ল তাদের মারল মিটাল যে জিদ, মরেনি তারা বেঁচে আছে সবে হয়েছে যে শহীদ। ভাষা খেকোরা মারতে পারে নি করেছে তাদের অমর, তাইতো তাদের গান গেয়ে যায় কত মশত ভ্রমর। অনেক কষ্ট অনেক যুদ্ধ তারপরে এল বাংলা ভাষা, রাষ্ট্রভাষা হয়ে তা মিটাচ্ছে সকল আশা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।