নিঃশব্দের আড়াল পেরিয়ে শব্দের জগতে দ্বান্দিক আগমন নিয়তির মত আঁধারের চোখ আর আলোর সন্ধি , কিন্তু মন যেন সেই একই কারাগারে বন্ধী মঙ্গোল হতে ইয়াহিয়া সব যুগে এক; চলে শুধু সময়ের নির্গমন । বিবর্ণের প্রতীক হয়ে কিছু শরণার্থী আরব হতে সিন্ধুতে, বঙ্গ হতে বঙ্গে ; কিন্তু হাহাকার সবারই একই বিন্দুতে । ক্ষমতার লোভে ‘জাতি তত্ত্ব’ জয় পায় জিন্নায় নেহেরু আলাদা কিছু নয় প্রতাপের প্রতীক ছাড়া , মিনডন প্রিয়মুখ খুঁজে সব সত্তায় ‘জ্যাক দ্যা রিপার’ কিসে যেন তৃপ্তি পায় হয়ে পাগল পারা ! আম্রকাননে একদা অস্তমিত সূর্য; সাক্ষী মীরজাফর , একই বাগানে নতুন সীমানা নির্ণয় এবারও বুঝা দায় কে আপন-পর । শতাব্দী একই থেকে যায় প্রিয়মুখের মতো , সিন্ধুতে গদি গড়ে মোগল আর বাগদাদ নাশ করে মঙ্গোল । মোহে অন্ধ ঐতিহাসিক কারন সময়টা মধ্যযুগ গুঁড়িয়ে দেয় হিরোশিমা নাম হয় নিরীহ ‘লিটল বয়’ , অন্দরমহল আড়াল করে স্বচ্ছ কাঁচ দিয়ে এটা নাকি আধুনিক যুগ ! অনুভূতিগুলো প্রাগোতিহাসিক তাই বদল হয় ‘প্রিয়মুখ’ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
০৬ অক্টোবর - ২০১২
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।