কষ্ট, তোমার বয়স বাড়ছে আমার সাথে সাথে কতকাল আর চলবে এবার ফিরে যাও তোমার নিজের ভুবনে। কষ্ট, তোমার রং ফিকে হয়ে যাচ্ছে আমার সাথে সাথে কতকাল আর থাকবে এবার না হয় সাদা রং দিয়ে নিজেকে সাজাবে। কষ্ট, তুমি আমার একমাত্র বন্ধু ছিলে ।
না,আমি কারো বন্ধু হতে চাই না আমি শুধু ৰতিতেই সুখি কারণ আমার নাম কষ্ট, দুঃখ বেদনা আমার আপন সহদর। আর কান্না তো আমাদের আদরের ছোট বোন ভাগ্য আর নিয়তি আমাদের জন্মদাতা পিতা মাতা আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম নয় হিসাব করলে বেশ কিছু নাম পাবে আর বাকিরা নাম ছাড়ায় আছে মহা আনন্দে কারণ এতটায় নাম হয়ে গেছে আমাদের, আমরাই সাজা পায় পাবলিকের কাছে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।