বৈশাখ

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

আশরাফুল ইসলাম
  • ২৪
  • 0
  • ১৫৬
নতুন সাজে নতুন রূপে
এলো যে বৈশাখ।
সে খুশিতে ওঠলো বেজে
নববর্ষের ঢাক।
ইলিশ-পান্তার ধুম পড়েছে
সবার ঘরে ঘরে।
খোকা-খুকু সবাই খুশি
নাগরদোলায় চড়ে।
স্বপ্নেরা সব মেললো ডানা
ছুটছে হাওয়ার বেগে।
রাশি রাশি আনন্দে তাই
ওঠলো হৃদয় জেগে।
ফুল-পাখিরা ছড়ালো রঙ
আকাশ-মাটি চিড়ে।
মনে আমার যতো কাব্য
সবি তোমায় ঘিরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার 'মনে আমার যতো কাব্য সবি তোমায় ঘিরে।' লাইনদুটো খুব ভালো লেগেছে।
রুহুল আমিন রুমী ভাল একটি ছড়া, ভাললাগলো, আমার পড়বেন,
সৌরভ শুভ (কৌশিক ) খোকা-খুকু সবাই খুশি নাগরদোলায় চড়ে।পাঠকেরা বেশি খুশি তোমার লেখা পড়ে /
মামুন ম. আজিজ বেশ ভালো ছন্দশৈলী কবিতা।
সূর্য N/A আগেই পড়েছিলাম ভোট দেয়া যায়নি বলে অপঠিত করে রেখেছিলাম।
মেহেদী আল মাহমুদ ছন্দের মধ্যে থেকে নিজের কথাগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। তাই মজা পেলাম এবং ভালো লাগল।
রূপনগরের রাজপুত্র ভালো হইছে , শুভ কামনা রইলো
শাহেদুজ্জামান লিংকন ছন্দের দিকে আরো যত্নবান হলে আপনি ছড়ায় ভালো করবেন।

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬