কখন নিজের মধ্যে ক্রোধ জন্মে যায় আমি টের পাই না

স্বাধীনতা (মার্চ ২০১১)

মেহেদী শামীম
  • ২৯৫
দিগন্ত জুড়ে শুধু জট বাঁধানো আঁধার
পুকুরের পাশ দিয়ে ছুটে যাওয়া পথে এখন আর সভ্যতা হাটা-চলা করে না
এখন আর আমাদের গাঁয়ের ছেলেরা পেয়ারা তলার বাতাসে বসে
সৃষ্টির উৎচ্ছাসে নিজেদের ভাসিয়ে দেন না।
এখন পত্রিকা গুলো খুললে চোখে পড়ে রসু খাঁ গল্প কাহিনী

এখন আমাদের পুকুরের পাশের পথে অস্ত্র নিয়ে গোল্লাছুট খেলার আসর হয়
সে কি হৈহুলস্নুর যেন জীবনের এই সময় তাদের সব দিয়েছে।
এখন আমাদের গাঁয়ের ছেলেরা ছুটে যায় সভা সমিতিতে
ফিরে আসে দু-চারটে গাড়ি ভেঙে

কখন নিজের মধ্যে ক্রোধ জন্মে যায় আমি টের পাই না
আমি শুধু দেখে দেখে অস্থির হয়ে যাই নিজের মধ্যে
ভেঙে দেই ঘর বাড়ি শূন্যতা কবিতার খাতায় ঠুকরে ঠুকরে হয়ে যাই অচেনা পুরুষ
আমি আর চাই না তোমাকে স্বদেশ এই রূপে সাজানো দেখতে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মা'র চোখে অশ্রু যখন অনেক সুন্দর .ভালোলেগেছে
বিন আরফান. N/A বার বার পড়তে মন চায়. অপূর্ব হয়েছে.
বিষণ্ন সুমন ভালো লিখেছেন ভাই
বিন আরফান. N/A মনের মাধুরী মিশিয়ে লিখেছেন . খুব ভালো হয়েছে. আমার লেখা পড়ার আমন্ত্রণ রইল. http://www.golpokobita.com/golpokobita/article/736/372

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী