সারস নেয়ে

সরলতা (অক্টোবর ২০১২)

মাসরুর মুস্তাফি
  • ২৪
  • ২২৫
আকাশ গাঙের খেয়া মাঝি- আকাশ গাঙে,
উদাস হাওয়ায় ওযুত মেঘের ঢেউ যে ভাঙে।
ছলকানো সেই ঢেউয়ের তোড়ে সারস নেয়ে,
দাও পাড়ি দাও শুভ্র ডানার দু' দাঁড় বেয়ে।

নীল চাদোয়ার ওপার থেকে চঞ্চু ভরে
তপ্ত ধারার জন্যে এনো উদারতা;
মেঘ বালিকার আঁজলা থেকে পিঠে করে
আরো এনো আকাশ সমান সরলতা।

স্বর্গ থেকে পসরা নিয়ে এই এখানে_
ভীড়াও তরী আমার সবুজ ঘাসের বনে।
যা এনেছো, দাও বিলিয়ে পুবের হাওয়ায়,
দেখবে ঠিকই সুখ পাখিটা ফিরবে ধরায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) ''নীল চাদোয়ার ওপার থেকে চঞ্চু ভরে তপ্ত ধারার জন্যে এনো উদারতা; মেঘ বালিকার আঁজলা থেকে পিঠে করে আরো এনো আকাশ সমান সরলতা।'' বাহ , অসাধারণ ভাবনা , অনেক ভালো লাগা থাকলো ...
F.I. JEWEL N/A # অনেক অনেক সুন্দর একটি কবিতা ।।
মাহবুব খান অনুপম ! ভালোলাগলো
আশিক বিন রহিম dekbe thiki suk pakhita porbe dhora” asadharon..suvhecca kobi-k
কায়েস অসাম কবিতা
সূর্য N/A পর্বে আর ছন্দে দারুন কবিতা। মুগ্ধ হলাম।
আমার কবিতায় মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম
ওসমান সজীব খুব খুব সুন্দর কবিতা
জিয়াউল হক ছন্দ কবিতা আমার ভাল লাগে । ব্যস্ত মানুষের জন্য বুঝতে সহজ হয় । তাছাড়া সুখপাঠ্য , কাব্য রস আহরণে কস্ট হয়না । অভিনন্দন ছান্দসিক কবি ।
এশরার লতিফ বাহ বেশ স্বপ্ন স্বপ্ন কল্পনা ভরা কবিতা, অনেক শুভেচ্ছা।
realy, something platonic...কি বলেন...ভালো থাকুন।

০৪ আগষ্ট - ২০১২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬