সরলের স্বপ্নচ্যুতি

সরলতা (অক্টোবর ২০১২)

Ashraful Alam
  • ২৫
  • ২
  • ৩২
স্বপ্নের বাইরেও অনেক স্বপ্ন থাকে
যেমন তুমি, আমার পন্থী তুমি,
পৃথিবীর ঘন অন্ধকার হাতড়ে পেয়েছি
তোমায়, যখন সব দিশা আঁধারসম
সঙ্গে নেবে বলে বসে আছি ।

আসলে আলো হয়ে, হাতে প্রদীপশিখা
খুব লোভ হল তাই কাছে এলাম,
খুব কাছে, তোমার স্বপ্ন হতে চাইলাম
কথা দিলে নিয়ে যাবে সূর্যের দেশে
আশ্বস্ত করলে তাই, বাঁচতে শিখলাম।

কালও আমি আশায় ছিলাম তোমার
ঐ তারাগাছটার ছায়ায়, যেমন চেয়েছিলে
স্বপ্ন ছোঁয়ার তাড়ায় একা হয়ে,
অরুণদ্যুতি, এসো তুমি অবাক করে
ডাকছে এই পৃথিবী আপন হয়ে।

অপেক্ষার সময় হল অনন্ত দীর্ঘ
নেতিয়ে গেলাম না পাওয়ায় ডুবে,
অনেক কান্নাবৃষ্টি ঝরিয়ে তুমি এলে
শেষে আঁধার টাকে আলোতে ভাসিয়ে
আমায় ঊষায় স্নান করাবে বলে।

আমি বিমর্ষ, শক্তিহীন, অনেকটা নির্জীব
প্রবল চাওয়া মিলিয়েছে উদ্বায়ী হয়ে,
অনেকটা অতি ক্ষুধায় ক্ষুধামন্দার মতন।
এলে অসময়ে যখন আমি প্রাণহীন
নাওনি করে আমায় প্রার্থনার স্বপন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কায়েস স্বপ্নের বাইরেও অনেক স্বপ্ন থাকে যেমন তুমি, আমার পন্থী তুমি, পৃথিবীর ঘন অন্ধকার হাতড়ে পেয়েছি তোমায়, যখন সব দিশা আঁধারসম সঙ্গে নেবে বলে বসে আছি ।অসাধারন
অনেক ধন্যবাদ কায়েস ।
মোঃ সাইফুল্লাহ অপেক্ষার সময় হল অনন্ত দীর্ঘ নেতিয়ে গেলাম না পাওয়ায় ডুবে..................... ভাল লেগেছে বেশ। ধন্যবাদ কবি//
জিয়াউল হক তোমায়, যখন সব দিশা আঁধারসম সঙ্গে নেবে বলে বসে আছি । ভাল । এমন বন্ধু কে না চাইবে ।
হুম ঠিক তাই। আমি তো অনেক চাই ।
আশিক বিন রহিম sundor kobita..kobi-k suvecca o suvho kamona
মাহবুব খান অনন্ত ভালোলাগা
মাহবুব ভাই, অনেক খুশি হলাম।

১৩ জুলাই - ২০১২ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী