অতিপরিচিত শব্দ

মা (জুন ২০১৪)

অমিত বাগচী
  • 0
  • ৭৭
কিছু কিছু সময় খুব অদ্ভুত
কিছু কিছু মুহূর্তের কোন ব্যখ্যা নেই।
মুহূর্তগুলো আসতে পারে প্রত্যেক দিনেই।
কিংবা প্রতি মাসে একবার।
তবে বছরে কয়েকবারতো বটেই।
এই মুহূর্তগুলোতে কাউকে আপন করা যায় না।
বন্ধুদের আড্ডায় নিমন্ত্রনকে মনে হয় উত্যক্ত করার নতুন কৌশল।
এমনকি প্রেমিকার ফোনও যেন বিরক্তি কমাতে পারে না এতটুকু।

সময়টা যেন নিয়ে আসে বিশাল কোন এক আয়জন।
যে আয়জনে সাজিয়ে রাখা থাকে জীবনের সমস্ত হতাশার মুহূর্তগুলো।
জীবনের সমস্ত ব্যার্থতাগুলো যেন সশব্দে তাচ্ছিল্য করতে থাকে।
সেই হাসি দিয়ে তারা জানিয়ে দেয়, “তুমি একজন অপদার্থ”
বেঁচে থাকাটাই যখন অর্থহীন হয়ে ওঠে নিজের কাছে
তখন কেউ একজন কানের কাছে এসে কিছু একটা বলে।
শোনার চেষ্টা করলে বোঝা যায় সে বলছে, “বাঁচো! তবুও বাঁচো”
কন্ঠস্বরটা পরিচত। খুবই পরিচিত। অনেক চেনা এই কথাগুলো।
বহু পুরাতন কথা, তবুও কথাগুলোর মাঝে সঞ্জীবনী সুধা বিদ্যমান।
আস্তে আস্তে সেই কন্ঠের অধিকারীনির মুখও ভেসে ওঠে চোখের সামনে।
জন্মের আগে যার ভেতরে বাস করতাম আমি, এটা তারই মুখ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # গভীর ভাবনার অনেক সুন্দর একটি কবিতা ।।

২১ জুন - ২০১২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী