তখনো পরিচয় হয়নি সে জগতের সাথে। আপনার মাঝে এমন জগতের সন্ধান তুমিই দিয়েছিলে আমায়। প্রথম প্রেমের মত আচ্ছন্ন করে রাখা কল্পনার সে রাজ্যে ছিল তোমার অবাধ বিচরণ। মাঝে মাঝে নামতে মর্তে, আর তখনই দেখা হত তোমার আমার। তোমার হাত ধরে কতবার যে আমিও গিয়েছি সেই ভুবনে।। সেথা আপনার জগতে আপনি অধিপতি। ইচ্ছে মেঘের ভেলায় ভেসে দিব্যি ছোটা-ছুটি। তোমার সাথে সাথে কল্পচারি হয়ে উঠেছিলাম ধীরে ধীরে। কখন যে আলগা হতে শুরু করেছে জাগতিক বন্ধন! একদিকে জাগতিক কর্তব্যের আষ্টেপৃষ্ঠে বেধে রাখার চেষ্টা অন্যদিকে মোহনীয় আবহের হাতছানি। বিভ্রান্ত হতাম প্রায়শই, তবু দ্বিধান্বিত পদক্ষেপে একসময় ঠিক এসে দাঁড়াতাম স্বপ্নের দুয়ারে। আমাকে বরন করতে তোমার সে কি আয়োজন। আমি আপ্লুত-অভিভূত তখন। পরম আগ্রহে অঞ্জলি ভরে নিতে আনন্দাশ্রু, অমূল্য উপঢৌকন যেন। তোমার ডাকে সাড়া না দিয়ে কি উপায় ছিল, বল? নেশাগ্রস্থ আত্ম নিয়ন্ত্রনহীন আমি তখন। নেশায় থাকতাম বুদ হয়ে। সে নেশা কেটে যাওয়ার আগেই পুনরায় হতে আবির্ভূত । হাতে হাত রেখে এক ছুটে পৌঁছুতাম আমাদের বেলাভূমি। তারপর যেমন ইচ্ছা সাজা। ইচ্ছে ঘুরির পিঠে চেপে দিগন্ত ছোঁয়া।।
• এই তুমি............।
সেই তুমি আজ, কেমন অচেনা এখন। আজ তুমি জাগতিক প্রেমে মত্ত হয়ে ত্যাজিছ আপন ভুবন। দাসত্বের মাঝে খোজ সুখ! আমি তোমার, সুখের পায়রাদের মুখ থুবতে পরে থাকা দেখি। দেখি ডানা ভাঙ্গার বোবা যন্ত্রণা। শুনি কোরাস আর্তনাদ তোমার ফেলে আসা বেলাভুমের উপনিষদের। একদা সতেজ, আনন্দ কোলাহলপূর্ণ ঝলমলে ভুবনে আজ একটানা বিষাদের সুর। উন্মুখ হয়ে বসে আছে সব এই বুঝে এলে তুমি। এমন আহবান তুচ্ছ করে কতটা সুখ দাসত্বে? আজ বড় বেশি অচেনা ঠেকে তোমায়। জাগতিক মনে হয়। হিংসা-বিদ্বেষ আর ঈর্ষার বিষ শুষে নীলকণ্ঠ হয়েছ তুমি? কিছুতেই পারি না আমি। অজস্র মানুষের মাঝে ভীষণ একাকী থাকি পরে । কোলাহলপূর্ণ পৃথিবীতে যাপিত একজন নিঃশব্দের অভিযাত্রী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন
চিন্তার চমৎকারিত্ব ছিলো। তো সুন্দর। তবে কবিতার কথামালা যেন হৃদয়ে হাত রাখে এ ব্যাপারটায় কবি সামনে আর একটু বেশি সাবধান থাকবে এই আশা তো করতেই পারি।
সেলিনা ইসলাম N/A
বিজ্ঞান আজ দাসত্বের শিকার তা বেশ ফুটে উঠেছে কবিতায় অথচ যা ছিল একদিন সবার ভালোবাসা আর উজ্জ্বল আলোকিত পথের অভিপ্রেত! সাবলীল কবিতা- খুব ভাল লাগল। শুভকামনা কবি
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
.সেই তুমি থেকে ....... এই তুমি.....মাঝ পথে কিছু কল্পনা.....কিছু ওলট পালট.....শেষে একাকিত্ব...এইতো জীবন....বেশ ভাল লাগল গালিব ভাই..আপনাকে অনেক ধন্যবাদ কবিতার জন্য.....
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।