আমার রংবেরঙের শাড়ী

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

অষ্টবসু
  • ৫৯
  • 0
  • ২৪৬
তুমি ঢাকতে বলে শীতল হতাম আমি
আঁচল ছায়ায় আছড়ে পড়ত সন্ধে
ঈষৎ হলুদ নাজানি কিসব মাখানো
গুড়ো রং তুলি, আবেশ মাখানো গন্ধে।

আঁকিবুঁকি চোখে উথলানো ঢেউ
কাঁধ সরিয়ে লজ্জা তোমায় দিতে
স্রোতস্বিনী, ধরা দিতেনা তুমি
তবু নুর পেয়েছি মধ্যরাতের শীতে।

সাধের গড়া ফুল বাগানের ছাদে
দিচ্ছে দেদোল তোমার আঁচল খানি
আমার রংবেরঙের শাড়ী
সাজবে না ঘর, পড়শি কানাকানি।

ওই দেখো ওই মেয়েটা
শাড়ীর ফাঁসে পথ ভুলে কোনখানে
অনাদৃত চিতার উপর শুয়ে
ফ্যাকাসে আঁচল, দৃষ্টি আকাশ পানে।

ঘাট হয়েছে, আমি তো তোমায় বুঝি
আসছি বলে আর এলেনা, তুমিই বল
এখন আমি কোথায় তোমায় খুঁজি?












আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ রোমান্টিক.
শিউলী আক্তার খুব সুন্দর কবিতা !
জয়নাল হাজারী খুজতে হবেনা চুপচাপ অপেক্ষা করুন ,মন যদি প্রাণ না হারায় ফিরে আসবেই ।শুভাশীস ।
জাকিয়া জেসমিন যূথী ঘাট হয়েছে, আমি তো তোমায় বুঝি আসছি বলে আর এলেনা, তুমিই বল এখন আমি কোথায় তোমায় খুঁজি?...চমৎকার কাব্য। শুভকামনা, কবি ভাই।
রি হোসাইন . <<ওই দেখো ওই মেয়েটা শাড়ীর ফাঁসে পথ ভুলে কোনখানে অনাদৃত চিতার উপর শুয়ে ফ্যাকাসে আঁচল, দৃষ্টি আকাশ পানে।>> এই লাইন গুলো দুর্বল .... কবিতা তাকে খেয়ে ফেলেছে ...... ভাব কে বিভক্ত করেছে ... তদুপরি এই পর্যন্ত শাড়ি সংখ্যায় পড়া সেরা কবিতা ... .. চালিয়ে যাও .... শুভো কামনা ...
জগজিৎ আমার রংবেরঙের শাড়ী সাজবে না ঘর, পড়শি কানাকানি,,,,অনণ্যমান
জসীম উদ্দীন মুহম্মদ ঘাট হয়েছে, আমি তো তোমায় বুঝি আসছি বলে আর এলেনা, তুমিই বল এখন আমি কোথায় তোমায় খুঁজি? ------- ----- অনবদ্য কথার শিল্প !
apnake anek enek dhanyabad জসীম উদ্দীন মুহম্মদ saheb

১৮ মে - ২০১২ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী