যার প্রতিক্ষায় সকাল দুপুর, ভেবে কাটে একলা প্রহর। সে কি আমায় করছে মনে? ভাবছে কি হায় ক্ষণে ক্ষণে? যার পরশে একলা আমি, অকূল পাথারে নাইতে নামি। দাঁড়িয়ে আমি যার আশাতে, রংধনু রং যার হাসিতে, যার আচলে সুখ খোঁজে যাই, ভালবাসে সে কি আমায় ? যার হৃদয়ে হৃদয় রেখে, ঘুরে বেড়াই স্বপ্ন মেখে। যার ভাবনায় সারাটিক্ষণ, উদাস হয়ে থাকে এ মন। সারাদিনমান যার ছায়া, ছড়িয়ে রাখে অসীম মায়া। সেই মানুষের স্বপ্ন সুখে, ভাসছি আমি দিবা-রাতে। কেউ যদি পাও তার দেখা, তার কানেতে বলো একা। তারে হীনা একলা জীবন, বেঁচে থেকেও যেন মরণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।