আজি কোন বরষায়

বৃষ্টি (আগষ্ট ২০১২)

আজিম হোসেন আকাশ
  • ২৮
  • ৪৫
আজি কোন বরষায় এত জল
নদী-মাঠ-ঘাট করে ছলছল।
কোন হর্ষে তোমার হৃদয়
উচ্ছলিত হয় বার বার,
কোন রূপসীর হস্তে কাঁকন
বাঁজে রুম-ঝুম শতবার।
কোন কন্ঠে এত মধুরতায়
সেঁতার বিহীন আকুলতা,
কোন পরশে সুখের আশায়
অবাক করা এত অধিরতা।
কোন নয়নে সুদূরপানে
দৃশ্যমান অপরূপ প্রকৃতি,
কোন আবেশে স্বপ্নের বিভোরে
খুঁজে পাও হৃদয়ের আকৃতি।
আজি কোন বরষায় এত জল
হৃদয় নদীর জল করে টলমল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালেহ মাহমুদ ভালো লাগলো কবিতাটি, ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মিলন বনিক অনেক সুন্দর ছন্দ ময় কবিতা। খুব ভাল লাগলো।
অসংখ্য ধন্যবা্দ।
গৌতমাশিস গুহ সরকার আরো একটু লম্বা হলে ভালো হোত, তবু ভালো
নুরুল্লাহ মাসুম আজি কোন বরষায় এত জল নদী-মাঠ-ঘাট করে ছলছল। ---------------- দারুন!
শ্যাম পুলক আজি কোন বরষায় এত জল হৃদয় নদীর জল করে টলমল। ভাল লাগলো
জসীম উদ্দীন মুহম্মদ আজি কোন বরষায় এত জল নদী-মাঠ-ঘাট করে ছলছল। ------- আজিম দুটি লাইনে অন্ত্যমিল চমৎকার । আর পুরো কবিতাটিও খুব ভাল লাগলো । সেই সাথে শুভ কামনা থাকলো ।
ভাল থাকুন। দোয়া করবেন।
খোরশেদুল আলম কোন পরশে সুখের আশায় অবাক করা এত অধিরতা। // হৃদয় নদীর স্রোতে টলমল করে জল, কার কণ্ঠ সেঁতার বিহীন তারে করে এত আকুল। বেশ সুন্দর কবিতা।
প্রিয়ম অনেক অনেক ভালো লাগলো |
আমার গল্প কবিতা পরার নিমন্ত্রণ রইল |

০৩ মে - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬