মা, দেখ দেখ, ঐতো স্বাধীনতা ! তোমায় কত জিজ্ঞেস করেছি- স্বাধীনতা কি ? স্বাধীনতা মানে কি ? তুমিও বুঝিয়েছ ঢের । কিন্তু কোথায় যেন জড়তা, কোথায় যেন ভ্রান্তি । তোমার ডিপ্লোম্যাটিক উত্তর আমার কৌতূহলের সীমানা ছুঁতে পারেনি !!
আজ বুঝি মা, স্বাধীনতা মানে কি ? শাহাবাগ চত্বরে যখন ছোট-বড় হাত মুষ্টি বদ্ধ করে কোমল-কঠোর কণ্ঠে জয়বাংলা বলে শহর কাঁপিয়ে দেই, তখন খুঁজে পাই স্বাধীনতার মর্ম বাণী ! চেয়ে দেখ মা ….. এই যে তোমার অব্যক্ত উত্তরের সীমানা । আজ আমি আবিষ্কার করেছি …….
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কবির হোসেন
আপনার কবিতার হাত অনেক ভাল মনে হচ্ছে, কবিতাটি আমার কাছে অনেক ভাল লেগেছে. ধন্যবাদ.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।