বৈশাখ

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

বিন আরফান. N/A
  • ৪৪
  • 0
  • ২৮৮
খুব ভোরে ভেজা শিশিরে
ফুটা গোলাপের সুভাস
আমায় মন মুগ্ধ করে।

ভরা দুপুরে সাদা রূপ ধরে
রজনীগন্ধা পাপড়ি ছড়ায়,
রাতের গভীরে গন্ধ ছিটায়ে
হাসনাহেনা ডাকে ইশারায়।

আমার হৃদয় যায় ভরে,
এক এক করে সবাই ঝড়ে
খানিক পরে মোহ কেটে যায়।

যে ফুলের গন্ধ পাগল করে
সবই তুচ্ছ
হে বৈশাখ! তোমার আগমন বার্তায়।

কত কাল ধরে আছ মনের গভীরে
কত স্বপ্ন জাগে নতুন করে,
তোমার পরশ মনে দোলা খায়।

তুমি আছ মিশ্রিত
নয়নের মণি কোঠায়,
তাই বিভেদ ভুলে সকলে মিলে
পালন করি তোমায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A ১ টি অসাধারণ আমি মনে করি সবাই দিয়েছে.
S.M.Shariful Islam ১মে আপনাকে ধন্যবাদ ।ভালো হয়েছে ।
এমদাদ হোসেন নয়ন শেষ ৪ লাইন অনেক সুন্দর।
বিন আরফান. N/A সবাইকে ধন্যবাদ.
বিন আরফান. N/A ঠিক বলেছেন ভাই, অবশ্যই চেষ্ঠা করব.
Nasir Uddin N/A চিন্তা ভালো। আপনি দেখছি গত সংখ্যার বিজয়ী। সে হিসেবে আরো ভালো করা উচিৎ ছিল ?
মৌশুমি আক্তার শিমুল আসলেই খুভ ভাল হয়েছে ভাইয়া ১০০ থেখে ১০০ দিলাম
সিদ্দিক অনেক সুন্দর হইছে।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী