আজ কোনো কাজ নাই, শরীর আর সমুদ্র কাছাকাছি; যেমন কাছাকাছি প্রতিদিনের সকাল ও সন্ধ্যা, উপলব্দির পর উপলব্দি আসে আর ছাড়পত্র লিখে ফিরে যায়, রাত্রির অন্ধকারে দিকভ্রষ্ট হয় চেনা পথিক, কেবল বেঁচে থাকে মিলনের সুখস্মৃতি আর বিরহের মধ্যবর্তী অনুসর্গ!
এখানে আমার শরীর বসে আছে, নিরুদ্দেশ মন; তাঁরে খুঁজতে গিয়েছিলাম উদয়াস্ত, বিরস বদনে ফিরে এসেছি, কেউ একজন বললো, আবার প্রসব করো— যেমন পূর্ব দিগন্ত সূর্য প্রসব করেছে! আধমরা এই আমি আগে একবার মরেছিলাম, আমকে আর কতোবার মরতে বলো?
তারচেয়ে ঘানি টানতে থাকি, পথে যদি দেখা হয় দুর্বাসা মুনি, উপেক্ষার ছল করে শাপ দেয়, পশ্চিম দিগন্ত যদি বলিহারি হয়, আমিও তখন লাবণ্যহীন ছায়া হবো আমিও তখন আসমুদ্র-হিমাচল হবো!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দিপেশ সরকার
উপেক্ষার ছল করে শাপ দেয়, পশ্চিম দিগন্ত যদি বলিহারি হয়,আমিও তখন লাবণ্যহীন ছায়া হবো....... খুব ভালো লাগল কবি কিন্তু ভোট বন্ধ তাই ভোট করতে পারলাম না।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।