সারা বসন্ত একসাথে আমাকে কত স্বপ্ন দেখালে কত শোনালে গান পাতার বাঁশিতে…
তাই আমিও ছিলাম কাছাকাছি সন্ধ্যে হলে উড়ে আসতাম তোমার বুকে বুকের মাঝে ডুবে যেতে যেতে কতবার চাদরে মুখ ঢেকে বলেছি ‘ভালোবাসি’। কতবার ফিরতি বাসে দেরী করে সঞ্জীবনী চা’য়ে দিয়েছি চুমুক। কখনো সবুজ ঘাসে পা ডুবিয়ে বসে অজস্র সময় শুধু ছিলো কথা আর কথা।
কতবার এইসব হবে ভেবেই ঘুমিয়েছি হেসে...
রুপা! অথচ এখন মহাদেশ ঘুরেও হিসেবে মেলেনি হাসি আর দীর্ঘশ্বাসের... কে যেন লিখে গেছে, এখন তো ভরা শ্রাবন ... ডুবে দেখো না, বুকের মাঝে কত অসুখ, কত কারন...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্
কবিদের হৃদয়ের কথা গুলো কবিতায় ভর করে যখন উড়ে বেড়ায় তখন স্বপ্নেরা মানুষের আশা জাগানিয়া গান হযে আনন্দ দেয় । আপনার কবিতাটা খুব ভাল লাগল
রিক্তা রিচি
সন্ধ্যে হলে উড়ে আসতাম তোমার বুকে
বুকের মাঝে ডুবে যেতে যেতে
কতবার চাদরে মুখ ঢেকে বলেছি ‘ভালোবাসি’।
কতবার ফিরতি বাসে দেরী করে
সঞ্জীবনী চা’য়ে দিয়েছি চুমুক।
কখনো সবুজ ঘাসে পা ডুবিয়ে বসে
অজস্র সময় শুধু ছিলো কথা আর কথা
অসাধারণ লেগেছে . শুভকামনা রইলো .
মিলন বনিক
রুপা!
অথচ এখন মহাদেশ ঘুরেও
হিসেবে মেলেনি হাসি আর দীর্ঘশ্বাসের...
কে যেন লিখে গেছে, এখন তো ভরা শ্রাবন
... ডুবে দেখো না, বুকের মাঝে কত অসুখ, কত কারন...মন ছুঁয়ে গেলো...কবির প্রতি শুভকামনা...অসাম...
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।