প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
প্রজাপতি ক্রসিং
দিগন্ত (মার্চ ২০১৫)
জালাল উদ্দিন মুহম্মদ
২২
২
৬
ঐখানে মাটি ছুঁয়েছে আকাশ
আকাশ ছুঁয়ে দেখবো বলে হেঁটেছি বহুদিন, বহু পথ
মেঠো পথ, আলপথ পেরিয়ে ভিনগাঁ, অতঃপর আকাশ
মাঝখানে বক উড়ে চিল উড়ে নলিনের বিল
ঝাসির নদী
কাকচক্ষু জল
ধানের ক্ষেত
হেলেঞ্চার ঝোপ, অতঃপর
দিগন্তজোড়া প্রজাপতি ক্রসিং ।
সর্প দংশন ভেবে সেঁজুতির পা-চোষা
ভুলিনি;
সেদিনও আকাশ দেখা হয়নি আমার ।
আজও আকাশে সেঁজুতি উড়ে
উড়ায় সাতরঙ ঘুড়ি
শুধু লাটাই খানা জমা আছে কার করবে
জানা হয়নি, আর
অংক শেখা হয়নি আজও
শুধু চলতি, সরল ……
শেখা হয়নি সুদকষা, মানসাঙ্ক, ক্যালকুলাস
স্ফুটনাঙ্ক বেড়ে যায় জলের শিশি।
অঘ্রানে ঘ্রাণ আসে পাঁচিল ভেঙে
সারি সারি পাকা ধান মৌ মৌ অথচ
ভোরের শিশির জমে আছে পাঁজরে;
খাঁচা ভেঙে আসুক হাওয়া
জ্যোতিকা, অনামিকা, মালবিকা
সিঁদ কাটুক মন্দিরে, অতঃপর
শূন্য খাঁচা ।
এখনো এখানে আকাশ নীল
এখনো দিগন্তে ভাসে সোনালী চিল;
অগুণতি স্বপ্ন আঁকে বাঁশঝাড়, ঘাসফড়িঙ
স্বপ্ন আঁকে পানকৌড়ি ডুব
মাছরাঙা চোখ
ডানকানা সাঁতার
দোয়েলের শিস।
আজ আমি চিনি পচা শামুক
অন্ধ কামুক;
তবুও সত্যি নিউটন গতি
দিনান্তে ফিরে এসো সেঁজুতি ……
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
বেশ সুন্দর লেখা, ভাবনার বেসাতি আসে জেন । খুব ভাল শুভেচ্ছা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ এপ্রিল, ২০১৫
ruma hamid
অনেক সুন্দর ! শুভকামনা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩১ মার্চ, ২০১৫
তাপস এস তপু
ভালোলাগা রেখে গেলাম :) আমার লেখায় আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় তাপস এস তপু ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩১ মার্চ, ২০১৫
রুহুল আমীন রাজু N/A
sundor kobita.....(amar patai amontron roilo)
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় রুহুল আমীন রাজু ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মার্চ, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
চমৎকার কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মার্চ, ২০১৫
রবিউল ই রুবেন
অনেক ভালো লাগলো. ধন্যবাদ.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মার্চ, ২০১৫
সেলিনা ইসলাম N/A
এক কথায় চমৎকার কবিতা! কবিতার শিরোনাম ভীষণ ভালো লাগল। থিম,শব্দ চয়ন, কবিতার ধারাবাহিকতা সব মিলিয়ে পূর্ণ কবিতা! শুভকামনা রইল
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মার্চ, ২০১৫
দীপঙ্কর বেরা
khub sundor hoyechhe . আপনার মত ও ভোটে আমরাও এগিয়ে যেতে পারি । ভালো থাকবেন ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মার্চ, ২০১৫
সায়মা আহমেদ
দারুন কবিতা খুব ভাল লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ মার্চ, ২০১৫
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
চমতকার লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ মার্চ, ২০১৫
জালাল উদ্দিন মুহম্মদ
ধন্যবাদ,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ।সুস্থ্য,সুন্দর ও সফল জীবনের প্রত্যাশায় ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ মার্চ, ২০১৫
আরো মন্তব্য দেখুন (
২২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৬ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা: ১৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী