আমি এক আলেয়া ঘুষ খেয়ে আমার ভুড়িটা আকাশ ছুঁয়েছে চামড়াটাও হয়েছে ঠিক গন্ডারের মতন ধোকা দিয়ে জনগনকে চেয়ারটা নিজের করে দূর্নীতিতে আমি হয়েছি চ্যাম্পিয়ন ।
রাজনীতির ক্যাচিকলে আটকিয়ে জনগণ সুবিধা লই আমি বেহায়ার মতন কাঁদা ছোড়াছুড়িতে বড় ওস্তাদ এখন ওঁত পেতে থাকি মিলবে সুযোগ কখন।
মজা লই দেখে জনগণের দূর্ভোগ মুক্তির জন্য তারা বদলায় সাইন তারাতো জানেনা যেখানেই যাক আমরাই সব আমরাই আইন।
খুন করেছি গুম করেছি করেছি ধর্ষণে সেঞ্চুরী চুরি-ডাকাতি রাহাজানি করেছি করেছি দূর্নীতি আইন করেছি আদালত করেছি করেছি বাহাদুরী সব ধরণের অন্যায় করেছি মানিনি কোন সুনীতি।
আজ আমার পরিপূর্ণ জীবন সুখের নিদ্রাবাস জীবন সায়াহ্নে এসে দেখি জনগণ দাঁড়িয়ে আছে হাতে নিয়ে বাঁশ আজ দেখি আমারি হাহুতাশ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হিমেল চৌধুরী
আজ আমার পরিপূর্ণ জীবন সুখের নিদ্রাবাস
জীবন সায়াহ্নে এসে দেখি
জনগণ দাঁড়িয়ে আছে হাতে নিয়ে বাঁশ
আজ দেখি আমারি হাহুতাশ! - / আমাদের নীতি পরিবর্তন করা দরকার। যতক্ষণ আমাদের মন পরিষ্কার না হবে ততক্ষণ এমন চলবেই। দুইএক জনের জন্যই হলমার্কে ছেয়ে যাবে সারা দেশ। সুন্দর লিখেছেন। ভালো লাগলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।