নষ্ট মানুষ

ঈদ (আগষ্ট ২০১৩)

তানজির হোসেন পলাশ
  • 0
  • 0
  • ৪৮৫
আমার জগৎটা বড় বিচিত্র
অন্তহীন কাজ, নিদ্রাহীন রাত,
অস্তিত্বহীন স্বপ্ন, অনাকাঙ্ক্ষিত চাওয়া
আর দুর্লভ আহরণ আমাকে ভাবায়।
বিবর্জিত বাস্তবতার প্রতিবিম্ব
আমাকে পলকহীন পাহারা দেয়।
আমার চলার পথ আজ প্রসারিত;
লাগামহীন ঘোড়ার মতো আমার উদ্দামতা;
কিন্তু সমাজে আমি ঘৃণিত।
আমার পদচারণা ধীরগতি সম্পন্ন;
আমার উচ্ছলতা বিবেকবানদের প্রশ্নবিদ্ধ।
তবুও আমি ময়লা স্তূপের ওপর দাঁড়িয়ে
আকাশ দেখবো নিরন্তর
হয়ে যাবো মস্তিষ্ক বিকৃত এক নষ্ট মানুষ।
কেননা আমার ভালোবাসা তোমার জন্য,
তাই তোমাকেই ভালোবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২২ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ২৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“আগষ্ট ২০১৩” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী